রবিবার সকালে উত্তর কলকাতার চিৎপুরের নবাবপট্টি এলাকার একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার যুদ্ধকালীন তৎপরতা শুরু করে দমকলের একাধিক ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা দল।