সকালে ব্যস্ত সময়ে শিয়ালদহ দক্ষিণ শাখার বাইরে ফুড প্লাজায় হঠাৎ আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়াল। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং দমকলের তিনটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।