কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের বানতলায় রাতের অন্ধকারে দেদার মাটি পাচারের জেরে ৩২ বিঘা ভরাট জমি এখন মাত্র ১৫ বিঘায় এসে ঠেকেছে। প্রায় ২০ ফুট গভীর গর্ত তৈরি হওয়ায় গোটা এলাকা জুড়ে বড়সড় ধস নামার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।