লোকসভার স্পিকার ওম বিড়লার দফতরে তৃণমূলের ১৯ জন লোকসভা সাংসদের সই করা চিঠি জমা পড়ায় চরম রাজনৈতিক সংকট তৈরি হয়েছে দলে। এই বিদ্রোহী তালিকায় দেব, শতাব্দী রায়, জুন মালিয়ার মতো প্রথম সারির একাধিক তারকা ও বর্ষীয়ান সাংসদদের নাম থাকায় তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন স্পষ্ট।