মহেশতলার আকড়া স্টেশন রোডে একটি পানীয় জলের পাইপলাইনের লক ভেঙে রাস্তায় তীব্র বেগে জলের ফোয়ারা ছুটতে শুরু করে। এই ঘটনার জেরে পুরো রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে এবং এলাকায় সাধারণ মানুষের যাতায়াত ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।