মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশিষ দাস তাঁর নির্বাচনী এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছেন এবং ইতিমধ্য়ে ১৬টি ওয়ার্ড ঘুরে ফেলেছেন। এলাকার দীর্ঘদিনের নিকাশি ও পানীয় জলের সমস্যা সমাধানে তিনি একটি বিশেষ মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতি দিচ্ছেন।