প্রযুক্তিবিদ্যার পাশাপাশি এবার খড়গপুর আইআইটিতে (IIT Kharagpur) শুরু হতে চলেছে ডাক্তারি পড়াশোনা! দেশে এই প্রথম প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের মেলবন্ধন ঘটাতে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) ছাড়পত্রে জেনারেল মেডিসিন সহ ছ'টি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু হতে চলেছে।