সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার জেরে মহেশতলার বাসিন্দা মালতি বিশ্বাসের পা কেটে বাদ দেওয়ার গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করে উপযুক্ত তদন্তের দাবিতে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস।