পাড়ার মোড়ের ছোট্ট দোকান। হাতে গোণা জিনিসপত্র। তবে কয়েকটা জিনিস মাস্ট। হলুদ প্যাকেটে মোড়া চিকলেট, পপিন্স, ম্যাঙ্গো বাইট আর মেলোডি। ইতালিতে দুই দেশের প্রধানমন্ত্রীর মেলোডি মোমেন্টস। আলোচনা, জল্পনা, সমালোচনা। চলছে, চলবে। মেলোডি মোমেন্টসে ভেসে অনেকেই ফিরে গেলেন তিন-চার দশক আগে। যাদের বয়স ৪০ থেকে ৬০ - মেলোডি মেমোন্টেস বোধহয় তাদের বহু স্মৃতি উসকে দিয়েছে।