যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা ও গায়ের জোরে টিকিট হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে পুনরায় তলব করেছে পুলিশ। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানায় তাঁর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।