কলকাতায় লিওনেল মেসির ইভেন্টে অব্যবস্থার অভিযোগ তুলে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তৎকালীন ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শতদ্রু দত্ত। একইসঙ্গে এই ঘটনার পরিপ্রক্ষিতে ৫০ কোটি টাকার মানহানি এবং আরও ৫০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।