দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে চিংড়িঘাটায় শুরু হলো মেট্রোর কাজ। ৩৬৬ মিটার অংশে গার্ডার বসানোর জন্য আগামী কয়েক দিন ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, লক্ষ্য ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত পরিষেবা চালু করা।