দীর্ঘদিন ধরে জমি জটে আটকে থাকার পর অবশেষে চিংড়িঘাটা মোড়ে মেট্রোর ৩ ৬৬ মিটারের থমকে থাকা কাজ শুরু হতে চলেছে। আগামী ১৫ই মে শুক্রবার থেকে দুটি দফায় রাতের বেলা গার্ডার বসানোর কাজ চলবে, যার ফলে ওই এলাকায় যান নিয়ন্ত্রণে কিছু বদল আনা হয়েছে।