ভিন রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকদের এবার নিজেদের বাড়িতে ফিরে আসার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। তিনি আবেদন করেছেন যাতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে এসে গোটা পরিবার মিলে গ্রামের কাজ করেন। নির্মাণকর্মীদের জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধির বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।