মহাষ্টমীর পুণ্যলগ্নে কসবার বাড়ির পুজোয় একনিষ্ঠ মনে অংশগ্রহণ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মন্ত্রপাঠের মাধ্যমে মায়ের চরণে ভক্তিভরে পুষ্পাঞ্জলি নিবেদন করার পাশাপাশি পুজোর নানা উপচার গোছাতেও দেখা গেল তাঁকে।