শীতলকুচিতে নিহত বাম কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বাম নেত্রীর গাড়ি লক্ষ্য করে পর পর ডিম ছোড়ার অভিযোগ উঠেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ।