ধর্মতলার সভার জেরে বিমান বসু, মহম্মদ সেলিম ও তাঁর নিজের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া নিয়ে পুলিশের দ্বিচারিতাকে কাঠগড়ায় দাঁড় করলেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সাধারণ মানুষের গায়ে দিনের পর দিন ডিম ছোঁড়ার ঘটনা ঘটলেও কেন কোনও পদক্ষেপ করা হল না, সেই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।