আজ ভোরবেলা থেকেই ঘাটে ঘাটে চলছে ছটপুজো। এই পুজোর জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যাতে কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য রাজ্যের মন্ত্রীরাও বিভিন্ন ঘাটে পরিদর্শন করছিলেন। বাবুঘাটে ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। হঠাৎ তাঁর নজরে আসে যে একটি কুকুর মাঝ গঙ্গায় ভাসছে। আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু জলের স্রোত বেশি থাকায় ভেসে পারছে না কোনভাবেই।