টানা বৃষ্টিতে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকা জলের তলায় তলিয়ে যাওয়ায় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে নিকাশি সংস্কার না হওয়ার ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, আগামী জানুয়ারি থেকেই এই ৫০ বছরের পুরনো সমস্যার স্থায়ী সমাধানের কাজ শুরু হবে।