"সংখ্যালঘুরা নিজেদের উন্নয়নের স্বার্থেই এবার হইহই করে বিজেপিকে সমর্থন করছে।" উপনির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগেই এমনই আত্মবিশ্বাসী দাবি করলেন বিজেপি প্রার্থী। তাঁর মতে, আগের সরকারকে প্রত্যাখ্যান করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখন বর্তমান সরকারের প্রতিই আস্থা রাখছেন।