এবার দুষ্কৃতীদের নিশানায় প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য! মধ্যরাতে তাঁর বাড়ির সামনে একদল দুষ্কৃতী মত্ত অবস্থায় ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ। মদের বোতল ছুড়ে জানলার কাঁচ ভাঙার পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়। এই হামলার পর নিজের সুরক্ষার জন্য পুলিশের কাছে রিভলভারের লাইসেন্সের দাবি তুলেছেন তিনি।