আগামী আড়াই বছরে মিশন আন্দামানকে বাস্তব রূপ দিতে হবে তাঁকে। আইএনএস জারোয়া, আইএনএস কোহাসা, আইএনএস কারদীপ এবং আইএনএস উত্কর্ষ। আন্দামান ও নিকোবরে রয়েছে ভারতের একাধিক সামরিক ঘাঁটি। এর মধ্যে প্রথম তিনটে ন্যাভাল বেস। আর আইএনএস উত্কর্ষ হল এয়ার স্টেশন। গত কয়েকবছর ধরেই এ দ্বীপ এলাকায় সামরিক তত্পরতা বাড়াচ্ছে দিল্লি। সেনা ঘাঁটিগুলোর ব্যাপক আধুনিকীকরণ হচ্ছে। কারণ নৌসেনা সূত্রে খবর মায়ানমারে কোকো দ্বীপপুঞ্জ থেকে আন্দামান ও নিকোবরে ভারতের উপরে নজরদারি চালাচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি। আড়াই বছর আগে, আন্দামান সাগর ও গ্রেট নিকোবরে কোনও এলাকায় নতুন সামরিক বন্দর তৈরির কাজ শুরু করে প্রতিরক্ষামন্ত্রক। টপ সিক্রেট প্রকল্প।