প্রধানমন্ত্রী ভোট প্রচারে এসে এক-একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনছেন। তেমনই মেসিকাণ্ড নিয়ে সমালোচনা করতে ছাড়লেন না তিনি। মেসিকাণ্ড টেনে এনে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুবভারতীতে যে মেসিকাণ্ড সেই ঘটনার উল্লেখ করে 'মহাজঙ্গল রাজের' ঘটনার সঙ্গে তুলনা করলেন নমো।