অণ্ডালের ধসপ্রবণ হরিশপুর গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন ও নিম্নমানের আবাসন নিয়ে সরগরম রাজনীতি। তৈরি হওয়া ফ্ল্যাট বিক্রি করে টাকা তুলে তবেই সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করার কথা জানিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট বললেন, টাকা তো আর গাছে ফলে না!