উত্তরবঙ্গে অতিসক্রিয় বর্ষার জেরে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং সহ ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পাহাড়ে নতুন করে ধস নামার আশঙ্কার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।