নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা না মেলায় রাজ্যে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে দেরিতে বর্ষা ঢোকার কারণে জলপাইগুড়ি ও কলকাতায় বর্ষা আসতে বেশ কিছুটা বিলম্ব হতে চলেছে।