আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমে মৌসুমী বায়ু প্রবেশের সুখবর দিল মৌসম ভবন। তবে দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বজায় থাকবে প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম।