বর্ষার আগমন ঘটলেও দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত স্থানীয় মেঘের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা। তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে যে সেখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।