নোবেলজয়ী মহম্মদ ইউনুসের কৃতকর্মের দাম দিচ্ছে বাংলাদেশের শিশুরা। গত আড়াই মাস ধরে হাম ও অজানা রোগে কাহিল বাংলাদেশ। ৭১ দিনে মৃতের সংখ্যা প্রায় ৫৭৫। অধিকাংশই ৫ বছরের কমবয়সী। ৫ থেকে ১০ বছরের হাজারে হাজারে শিশু হাসপাতালে। অনেকে ভেল্টিনেশনে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, অজানা জ্বরেই প্রায় ৪৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। বাকিরা হামে মারা গিয়েছে। ওই দেশের স্বাস্থ্যমন্ত্রীর অসহায় স্বীকারোক্তি, অজানা জ্বরের উত্স চিহ্নিত করতে না পারলে কিছুতেই তা নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা সেটাই পারছি না। অজানা জ্বর, হাম বা ম্যালেরিয়া বা পেটের অসুখে শিশুমৃত্যু বাংলাদেশে নতুন ঘটনা নয়।