কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে সকালের আকস্মিক ঝড়-বৃষ্টির জেরে এক ধাক্কায় প্রায় ৬ থেকে ৭ ডিগ্রি নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে এই স্বস্তি একেবারেই সাময়িক, বেলা বাড়তেই ফের বাড়বে ভ্যাপসা গরম।