শনিবার সন্ধে পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসেবে যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে সবথেকে বেশি মৃত ভোটারের অস্বিত্ব উত্তর কলকাতায়। এমনটাই কমিশনের সূত্রের খবর। শনিবারের প্রকাশিত তথ্য অনুযায়ী খসড়া তালিকায় নাম থাকছে না ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জনের নাম। একদিকে যত এসআইআর এগোচ্ছে, ততই বাড়ছে মৃত ভোটারের সংখ্যা। শনিবার অবধি যা তথ্য, তাতে উঠে এসেছে ৬ কোটি ৭৮ লক্ষ নাম ডিজিটাইজড হয়েছে।