কুমারগ্রাম চা বাগানে সেচের জলের ট্যাংকে জল খেতে গিয়ে গভীর জলে পড়ে গেল মা হাতি ও তার শাবক। দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় বনকর্মীরা মা হাতিটিকে উদ্ধার করলেও শাবকটিকে বাঁচাতে জেসিবি ও পাম্প নামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় চালানো হয় উদ্ধারকাজ।