পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়। করোনাকালে ২৯ জনের বেআইনি চাকরি এবং আর্থিক লেনদেনের তথ্য জানতে তদন্তকারীরা তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া সুজিত বসুর মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন।