পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে নথিপত্রসহ সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি। এজেন্সির মুখোমুখি হওয়ার আগে অবশ্য তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।