বীরভূমের গমসীমা গ্রামে তৃণমূল নেতা মহিম শেখের নামে গড়ে ওঠা কয়েক কোটি টাকার এক রাজকীয় ক্রিকেট স্টেডিয়ামের খোঁজ মেলায় শোরগোল পড়ে গিয়েছে। এই বিপুল অর্থ কোথা থেকে এল, তা নিয়ে বিজেপি দুর্নীতির অভিযোগ তুললেও নেতার দাবি, নিজস্ব ব্যবসার টাকাতেই এটি তৈরি হয়েছে।