পশু বলি ও গবাদি পশু নিয়ে চালু করা আইনকে স্বাগত জানালেন নাখোদা মসজিদের ইমাম। গো-হত্যা বন্ধ করা এবং গো-মাংস না খাওয়ার জন্য রাজ্যের মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানালেন ইমাম। শুধু তাই নয় 'জাতীয় পশু' হিসাবে স্বীকৃতি দিয়ে গরুকে সংরক্ষণ করার জন্য এবং 'মন্দিরে বলি' বন্ধ করার জন্যও সরকারের কাছে আবেদন জানালেন তিনি।