উপনির্বাচনের আগে বড়সড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর বিরুদ্ধে থাকা সব কটি মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করায় ভোটের আগেই তাঁর জেলমুক্তির পথ প্রশস্ত হল।