যুদ্ধের আঁচ ইতিমধ্যে গৃহস্থের হেঁশেলে পড়তে শুরু করেছে। তারমধ্যেই বড় পদক্ষেপ মোদী সরকারের। সেপ্টেম্বর পর্যন্ত চিনি রফতানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি। এর ফলে চিনির দাম বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞা জারি থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, তারপর পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া হবে।