পাঁচ দিনের ইউরোপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিনভর নেদারল্যান্ডসে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। অ্যামস্টারডামে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডাচ্ বিদেশ মন্ত্রী এবং রাজ পরিবারের সদস্যরা। হেগ শহরে গারওয়া নাচ, শঙ্খের ধ্বনির মধ্যে দিয়েই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা।