পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির তারকেশ্বর সফরে আসেন। সেখানেই বালিয়াড়ি মাঠে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানে তিনি অংশ গ্রহণ করেন ও একটি জনসভায় বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান মঞ্চটিকে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির আদলে সাজানো হয়েছিল।