অপারেশন সিদুঁর নিয়ে একটা ধোঁয়াশা হয়ত আমাদের অনেকের মনেই রয়েছে। ভারত হঠাত্ করে সংঘর্ষ বিরতি করল কেন? ভারত দাবি করেছে, পাকিস্তান বারবার অনুরোধ করায় আমরা সাড়া দিই। পাকিস্তান মানতে চায়নি। অপারেশন সিদুঁরের ১ বছরের মাথায় লেফটান্যান্ট জেনারেল ঘাই বলে দিলেন, দাবি মিথ্যে হতে পারে। প্রযুক্তি মিথ্যে বলে না। ৮ এবং ৯ তারিখ পাকিস্তান ৪ বার সংঘর্ষ বিরতির অনুরোধ করেছিল। সব প্রমাণ আছে। কিন্তু সবকিছু প্রকাশ্যে আনা যায় না। আনা হয়না। ভারত সেই পরম্পরা মেনে চলছে। তবে প্রমাণ যদি থাকে, প্রয়োজনে তা বাইরে আনা যেতেই পারে। ঠিক তাই। আমরা আশা করতেই পারি, কোনও একদিন ঠিক সেসব দুনিয়ার সামনে আসবে। সামনে আসবে যে ভারত শুধু অ্যান্টি টেরর অপারেশন-ই চালায়নি। পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতিও নিয়েছিল। এবং সেই প্রস্তুতি হয়েছিল অবিশ্বাস্য কম সময়ে।