অল ইন্ডিয়া কেমিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে দেশজুড়ে ১২ ঘণ্টার ওষুধ ধর্মঘট চললেও, বাংলায় সাধারণ মানুষের সুবিধার্থে ওষুধের দোকানগুলি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ই-ফার্মেসির ঝুঁকির কথা তুলে ধরে এবং ধর্মঘটের মূল দাবিগুলিকে সমর্থন জানিয়ে দোকানগুলির সামনে পোস্টার সাঁটিয়েছেন ব্যবসায়ীরা।