বাঙালির মহাপুজো একেবারে শেষ লগ্নে। নবমীর সকাল থেকেই তাই তিলোত্তমার রাজপথে মানুষের ঢল, শেষবেলায় পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। সন্তোষ মিত্র স্কোয়ার সহ উত্তর কলকাতার বিভিন্ন পুজো প্যান্ডেলে সারারাত ঠাকুর দেখার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই।