মহাপুজোর শেষ পথে বাঙালি, নবমীর সকাল থেকেই জেলা থেকে শহর সর্বত্রই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। পুরুলিয়া শহরের নডিহা বারোয়ারির ১০০ বছরের পুরোনো পুজোয় বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ির আদলে তৈরি প্যান্ডেল দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে। পুলিশি নিরাপত্তার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের তৎপরতাও চোখে পড়ার মতো।