টোটো চুরির অভিযোগ ঘিরে উত্তাল হাওড়ার নাজিরগঞ্জ। টোটো নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। নাজিরগঞ্জ থানায় অস্থায়ী গাড়িচালকের দিকে আঙুল। অভিযোগ জানাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। প্রতিদিনের মতো ভাড়া খাটার পর টোটো গ্যারেজে রেখে চলে যান টোটোর মালিক। এরপর টোটো খুঁজতে গেলে গ্যারেজে তা মেলে না। স্থানীয় কয়েকজনকে নিয়ে টোটো খুঁজতে শুরু করেন সেই মালিক। এরপর কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, টোটোকে বেশ কয়েকজন মিলে শর্ট সার্কিট করে স্টার্ট করার চেষ্টা করছিল। এরপর তারা সিসিটিভি ফুটেজ দেখেন। এরপর দেখা যায় একটি মোটরসাইকেলে করে টোটোটিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ যারা টোটোটি নিয়ে যাচ্ছিল, তারা স্থানীয় নাজিরগঞ্জ থানার অস্থায়ী গাড়ির চালক। রাহুল নামে সেই থানার এক অস্থায়ী গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর তার নামে অভিযোগ জানাতে গেলে তাদের উপর পুলিশ চড়াও হয়। এবং তাদের মারধর করা হয় বলে অভিযোগ।