পূর্ব রেলে শিয়ালদহ-কল্যাণী রুটে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ-কল্যাণী এসি লোকাল ট্রেনটি চালু হতে চলেছে ৪ ডিসেম্বর। এ ছাড়া শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় যে এসি লোকাল ছিল, সেই ট্রেনের পরিষেবা এ বার থেকে রবিবারও পাওয়া যাবে। আগামী রবিবার, ৭ ডিসেম্বর থেকে সেই পরিষেবা চালু হবে। রেল কর্তৃপক্ষের দাবি এর ফলে প্রতিদিন বহু যাত্রী উপকৃত হবেন। শিয়ালদহ-কল্যাণী এসি লোকাল সোমবার থেকে শনিবার অবধি চলবে।