পাহাড়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ! পুজোর আগেই কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত ফের চালু হল টয়ট্রেন পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই উদ্যোগে বাষ্পচালিত ইঞ্জিন 'রেড পান্ডা' এবং ডিজেল ইঞ্জিন 'মুক্তধারা'-র সাহায্যে চলবে এই ট্রেন, যা পর্যটকদের বাড়তি আনন্দ দেবে।