উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে শুরু হচ্ছে ভারী বৃষ্টি। মেঘের গর্জনের সঙ্গে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা থাকায় আবহাওয়া খারাপ হলে সাধারণ মানুষকে কংক্রিটের ছাউনির নিচে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।