হাওড়ায় দোকান খোলার নাম করে ৮০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নতুন করে বিপাকে পড়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। সুরুচি সংঘের সঙ্গে দেখা করার নির্দেশ ও তোলাবাজির অভিযোগে পুলিশ তাঁর বিরুদ্ধে নতুন মামলা রুজু করেছে।