কলকাতার রাস্তায় বেআইনিভাবে নাইট পার্কিং এবং যানজট রুখতে বড়সড় পদক্ষেপের ঘোষণা করল পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দফতর। ১ সেপ্টেম্বর থেকে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুর এলাকায় নতুন ও কঠোর ট্রাফিক পার্কিং নিয়ম কার্যকর হচ্ছে।